তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সাধারণ সভা শেষে কবি ও সাংবাদিক এবং কাব্যছন্দ পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ,এস,এম এনামুল হক প্রিন্স ও সাংবাদিক নুরুজ্জামান কাওসার এর শারীরিক সুস্থতা কামনাসহ সকল অসুস্থ সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে এবং প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মোনাজাত করা হয়।

১৮ জুলাই শনিবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে উপস্থিত সকলকে নিয়ে এই দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে এ সময় ইউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শাহ আলম, শাহ্ আলম তালুকদার, মো: আসলাম মিয়া, এইচ,এম সেকান্দার মাস্টার, মোজাম্মেল হোসেন লিটন, এস, আর,হায়দার রানা, কাজী আনিসুল হক হীরা, সাজ্জাদ আহম্মেদ খোকন, মো: আবুল কালাম সরদার।

এ সময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক জসিম উদ্দিন, কন্ঠ শিল্পী রিয়া খান, উজ্জ্বল,তারেকসহ প্রমূখ।

দোয়ার মোনাজাত পরিচালনা করেন মো: মেহেদী হাসান।

Related Articles

Back to top button