একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই – আমিনুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
বেগম খালেদা জিয়া স্মৃতি (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পৌর ওসমানী স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ফতেহ মোঃ রেজা রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশের জন্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে নতুন কুড়ির মাধ্যমে সকল ধরনের খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি সুস্থ্য জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তে এবং শিশু-কিশোরদের ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়রাম্যান রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ আজহারুল ইসলাম মান্নান, এডিসি আলী নূর খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নাউক এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ নেতৃবৃন্দ।

