ডেবিডের কবর জিয়ারত কালে খোরশেদ প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন / ০
ডেবিডের কবর জিয়ারত কালে খোরশেদ প্রয়াত নেতাদের যথাযথ শ্রদ্ধা জানাতে আমরা ব্যার্থ
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়নগঞ্জের মহানগর  যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেবিডের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

জিয়ারত শেষে খোরশেদ বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলেন,বিগত  আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী ভূমিকা রেখেছে ও  জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন তাদের স্বরণ করা উচিত।আমরা যদি তাদের অবদানকে স্বীকার না করি তবে আমাদেরকেও ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে না।আমার মনে হয় আমরা আমাদের প্রয়াত নেতাকর্মীদের যথাযথ সম্মান জানাতে ব্যার্থ।

দোয়া পরিচালনা করেন মহানগর ওলামাদলের আহবায়ক হাফেজ শিব্বির আহমেদ, উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মুজিব,নাজমুল কবীর নাহিদ,শওকত খন্দকার, মো:আফজাল সোবহান,রানা মুন্সি,মো:মুসা,মো:কুতুবউদ্দিন,মনির আহম্মেদ রাসেল,গাজী খোকন,আমির সোহেল,ইমন হোসেন,হাজী আলম,মাসুম খন্দকার,ইসলাম মিয়া,রনি শিকদার প্রমুখ।

উল্লেখ্য যে মমিনউল্লাহ ডেবিডের মৃত্যুর পর থেকেই গত ২২ বছর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিয়মিত ডেভিডের কবর সংরক্ষণ, জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পন ও তার স্বরণে পোষ্টার প্রকাশ করে থাকেন।