আওয়ামী লীগ পূর্বেও সন্ত্রাসী কর্মকান্ড করেছে এবং বর্তমানেও করছে – মুজিবুর রহমান


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন / ০
আওয়ামী লীগ পূর্বেও সন্ত্রাসী কর্মকান্ড করেছে এবং বর্তমানেও করছে – মুজিবুর রহমান

খবর নারায়ণগঞ্জ.কম :
গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য চোরাগুপ্তা হামলা এবং বাসে পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জ থেকে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের কটুক্তি করছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বেও সন্ত্রাসী কর্মকান্ড করেছে এবং বর্তমানেও করছে। তাদের নেত্রী ভারতে বসে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি বলেন, গোপালগঞ্জে থানা ও হাসপাতালে আগুন দিয়েছে এমনকি হিন্দু ভাইদের বাড়িতেও আগুন দিয়েছে। যদি প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দেন তাহলে তাদের যাওয়ার কোন জায়গা থাকবেনা। তারা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা যেখানেই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে।

এর পূর্বে একটি মিছিল নতুন কোর্ট এলাকা থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা  তাঁতীদলের সভাপতি এড, মোস্তাফিজুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, যুগ্ম সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল,  ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাষ্টার, জেলা যুবদলের সদস্য হাসান ইমাম সম্রাট, মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।