নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে পটগান প্রদর্শনী


Jahid প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে পটগান প্রদর্শনী

খবর নারায়ণগঞ্জ.কম:
​মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ব্র্যাক ও অস্ট্রেলিয়ান ব্র্যাকের যৌথ উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৫নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে খুলনা থেকে আগত ‘নভোথিয়েটার শিল্পীগোষ্ঠী’ লোকজ ঐতিহ্যের ধারায় পটগানের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা, দালালদের প্রতারণা এবং নিরাপদ অভিবাসনের গুরুত্ব সাধারণ মানুষের সামনে তুলে ধরে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা আগ্রহ নিয়ে এই প্রদর্শনী উপভোগ করেন।

​প্রদর্শনীকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুমন চৌধুরী ও নারায়ণগঞ্জ সদর সেন্টার ম্যানেজার তন্ময় ধর।

​নভোথিয়েটার শিল্পীগোষ্ঠীর সদস্যদের মধ্যে পটগান পরিবেশন ও অংশগ্রহণ করেন মূল গায়েন ইন্দ্রমাল মালাকার, চপল রায়, শিলা হাওলাদার, মিষ্টি ডাকুয়া, মনিকা মিত্র, সাকিব ও স্মৃতি প্রমুখ। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।