তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জে শহীদদের প্রতি এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রদ্ধা

খবর নারায়ণগঞ্জ.কম: জুলাই শহীদ দিবস” উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​বুধবার (১৬ জুলাই) সকালে তিনি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

​এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Related Articles

Back to top button