জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা বিএনপির জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

খবর নারায়ণগঞ্জ.কম: জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধা জানান জেলা বিএনপি।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জুলাই আমাদের চেতনা ও প্রেরণার অংশ। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজব্যবস্থায় বিশ্বাস করে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের সংহতি প্রকাশকারী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


