বলদেব জিউর বিগ্রহ মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। এরই ধারাবাহিকতায় নগরীর নিতাইগঞ্জ বলদেব জিউর বিগ্রহ মন্দির থেকে একটি রথ বের করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল তিনটায় মন্দিরের সামনের সড়ক থেকে একটি রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় নিজ মন্দিরে ফিরে আসে।
মন্দির কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা হাজার হাজার বছর যাবৎ মিলেমিশে বসবাস করছে। তারই ধারাবাহিকতায় আজ ২০২৬ সালে এসে আমরা একত্রে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করছি। ভবিষ্যতেও আমাদের এ মেলবন্ধন অটুট থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, শ্রী শ্রী গৌর নিতাই জিউর বিগ্রহ মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক লিটন কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

