

খবর নারায়ণগঞ্জ.কম : নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও রন্ধনশিল্পে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ‘মিথিলা’স কিচেন’-এর বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘সি ফুড স্পেশাল কুকিং ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল ও প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় শেফগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আন্তর্জাতিক মাস্টার শেফ অব ইউকে, এক্সিকিউটিভ শেফ মেহেদী হাসান, লেক্সো গ্রুপের এক্সিকিউটিভ শেফ শেখ আব্দুস সালাম, এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শেখ মঞ্জুর রশিদ, বেকন একাডেমির ট্রেইনার শেফ বাচ্চু, সুপ্তি ফুড কর্নারের স্বত্বাধিকারী শেফ নাজিয়া সুলতানা ইতি, বিজিবি শেফ শফিকুল ইসলাম শফিক এবং রন্ধনশিল্পী হালিমা খাতুনসহ আরও অনেকে।
এছাড়াও কর্মশালায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সমাজসেবক আবু সাঈদ ভূইয়া, সানরাইজ গ্রুপের এমডি আমানুল হুদা আমান, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও যুব শক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেল সহ অন্যান্য।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে নারীরা ঘরে বসেই অনলাইন ও অফলাইনে খাবারের ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন। তাঁদের রান্নার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতেই এই বিশেষ সি ফুড কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সেই সাথে অনুষ্ঠানটি সেবার আলো যুব উন্নয়ন সংস্থা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এবং গোল্ডেন ভিশনের কলম উপহার দেয়া হয় শিক্ষার্থীদের।
আপনার মতামত লিখুন :