তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
জুলাই শহীদ দিবস উপলক্ষে মশিউর রহমান রনির জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

খবর নারায়ণগঞ্জ.কম: জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধা জানান জেলা যুবদলের সদস্য সচিব।
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন,জুলাই আমাদের চেতনা ও প্রেরণার অংশ। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজব্যবস্থায় বিশ্বাস করে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
