তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন,জেলা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদদের পরিবার , আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

এ সময়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সহিদ আবু সাঈদ, চট্টগ্রামের সহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদের সেই দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।সেই ক্ষোভ থেকে আন্দোলন আরো চাঙ্গা হয়।
তিনি আরও বলেন, ১৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।এবং আপনাদের যেকোনো সমস্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পাশে থাকবে।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন,এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপির মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button