জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাঁসধরা গ্রামে। নিহত হাজেরা বেগম (৮৫) ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাবদুল শেখের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধা হাজেরা বেগম কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার ভোরে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির পূর্ব পার্শে জনৈক আ: বাতেনের পুকুরে পড়ে যায়। খোঁজাখোজির একপর্যায়ে বৃদ্ধার মেয়ে পুকুরে লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
