তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে – ডিসি

খবর নারায়ণগঞ্জ. কম: ‘‘দূর্যোগের পূর্বাভাস প্রস্তুুতি, বাচায় প্রান ক্ষয়ক্ষতি’’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৯ টায় নারাযণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ।জেলক প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জন গুরুত্বপূর্ন দাযিত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকেন আমাদের ফায়ার কর্মীরা। অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে আমাদের চলাচলের রাস্তাগুলোকে প্রসারিত করতে হবে। আমি বিদেশে গিয়ে দেখেছি ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তায় চলাচল করলে অন্যান্য গাড়িগুলো দ্রুত সাইড দিয়ে দিতো। আমাদের মধ্যে সচেতনতার বোধকে জাগ্রত কনে তুলতে হবে। দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে। পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আপনাদের পাশে থাকবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসাইন, জেলা ত্রান পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সহ প্রমূখ।

Related Articles

Back to top button