তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) সদর থানাধীন গোগনগর এলাকায় গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির জোট সমর্থিত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শীতার্তদের সহায়তা তারই একটি অংশ।”

গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেনর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ​আক্তার হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ​মোঃ জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল, গোগনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিজি, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস, সাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক রাহিমা শরীফ মায়া, নুরুজ্জামান, সুমন খান প্রমূখ।

দোয়া মাহফিল ও কম্বল বিতরণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

Related Articles

Back to top button