তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও করল ব্যবসায়ীরা

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় জামায়াতের ইফতার মাহফিলে বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ।
মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।
জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।
এরপরপরেই হাতেম উঠে যায় পরে ব্যবসায়ীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

