তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ও সৎ মানুষ ছিলেন – এড. টিপু

খবর নারায়ণগঞ্জ.কম :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে সিটি পার্ক সংলগ্ন সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিআইটি নারায়ণগঞ্জের প্রাণ। রাজনৈতিক অঙ্গনে ডিআইটি একটি সূতিকাগার। এ সূতিকাগারে নারায়ণগঞ্জের অনেককে আমরা দেখিনি যে আন্দোলন সংগ্রামে উজ্জীবিত ছিলো। কিন্তু আমরা মৃত্যুর আগ পর্যন্ত রাজপথে ছিলাম এবং থাকবো। আমরা বলতে চাই যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে বিএনপি সফল। যদি আপনারা বলেন সফল এবং ব্যর্থতার ব্যাখ্যা কি, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন বার বার জিয়া পরিবারকে কটাক্ষ করে কথা বলেছেন। কারন তারা জিয়া পরিবারকে ভয় পেতো।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ও সৎ মানুষ ছিলেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কারো সাথে আপোষ করেন নি। তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের হাল ধরেছেন। আপনারা দোয়া করবেন যেন দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র উৎখাত করে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
বক্তব্য শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাশেদ আহমেদ, ১৪নং এয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, ১৬নং বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব, তারেক জিয়া প্রজন্ম দলের নেতা নুর মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button