তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যে স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করা আমাদের কর্তব্য – ডিসি রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
জেলা প্রশাসক রায়হান কবির তার বক্তব্যে বলেন, স্বাধীনতার জন্য আপনাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। আমরা চাই আপনারা আরো দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থ্যভাবে বেঁচে থাকুন। আপনাদের যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় আমাদের জানাবেন। আমাদের সমাজে এখনো অনেক কিছুই বাকী রয়েছে তবুও যে স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করা আমাদের কর্তব্য। আপনাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা সবসময় চেষ্টা করে যাবো। সকলের সহযোগীতায় যেন সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি যাতে করে আমাদের আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের বুকে ধারন করে দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারে।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি তার বক্তব্যে বলেন, আমরা চাই মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মানটুকু যেন পায়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন সেটা যেন আমরা ও আমাদের পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারি সেই চেষ্টা করবো।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, মুক্তিযোদ্ধারা অসহায়, সেন্ট্রাল থেকেও কিছু পাই না। কিন্তু আমাদের জেলার যেসকল মুক্তিযোদ্ধা রয়েছে সবাই যেন সহযোগিতা পায় সেটা আপনারা দেখবেন।
অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বক্তব্য শেষে ১৪৭ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Related Articles

Back to top button