মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর জন্মদিনের কেক কেটে উদযাপন করলো সোহেল ও তার বন্ধু মহল

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে প্রাইম ওয়াসিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ সোহেল ও তার বন্ধু মহলের পক্ষ থেকে কেক কেটে এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মিশনপাড়া পঞ্চায়েত পরিষদে মহানগর বিএনপির এই শীর্ষ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ব্যবসায়ী ও সমাজসেবক জহির আহমেদ সোহেলসহ তার শুভাকাঙ্ক্ষীরা।
শুভেচ্ছা বিনিময়কালে জহির আহমেদ সোহেল এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এডভোকেট টিপুর ভূমিকা প্রশংসনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
এ সময় আনিস, সুমন, সফিক, মোজাম্মেল, রনি, জিল্লুর,ও মাহাবুব উল্লাহ সহ বন্ধু মহলের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা দেওয়ায় জহির আহমেদ সোহেল এবং তার বন্ধু মহলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।



