তাজা খবরনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদ

সতীর্থ-০১ এর রজত জয়ন্তী উদযাপন, শিক্ষাগুরু সম্মাননা ও স্মৃতিচারণ আড্ডা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ হাই স্কুলের এসএসসি ২০০১ ব্যাচ “সতীর্থ ’০১”-এর উদ্যোগে বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিক্ষাগুরু সম্মাননা, স্মৃতিচারণ আড্ডা ও চা-চক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (১২ জুন) নারায়ণগঞ্জ হাই স্কুলে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
শুক্রবার সকাল ৮টায় চাষাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আয়োজনের সূচনা হবে। এরপর সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ ও নাস্তা গ্রহণ করা হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শিক্ষাগুরু সম্মাননা প্রদান অনুষ্ঠান। পরবর্তীতে বেলা ১১টায় স্মৃতিচারণ আড্ডা ও চা-চক্র অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
এছাড়া, রজত জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২০ জুন কক্সবাজার ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজক কমিটি জানায়, বাবা-মায়ের পরেই শিক্ষকদের স্থান। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা ছিলো অন্যরকম; যা কিনা বর্তমান প্রজন্মের মধ্যে দেখা যায় না। তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে আমরা তাঁদেরকে সম্মাননা প্রদান করবো। যাতে করে বর্তমান প্রজন্ম বুঝতে পারে শিক্ষকদের আমরা কতটুকু সম্মান করতাম। সেই চেতনা জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

Related Articles

Back to top button