তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উদ্যোগ আলোচনা ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৯ জুন) বিকাল ৪ টায়  জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button