তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় জেলা যুবদলের আনন্দ র‌্যালি

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় জেলা যুবদলের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ কারন তিনি যুবদলের যে কমিটি ঘোষনা করেছেন সেটা সর্বোচ্চ উত্তম ও গ্রহনযোগ্য কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমান আবার প্রমান করেছেন যে তাঁর সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আমরা বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ ভূমিকা পালন করবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমরা ইতিহাস সৃষ্টি করবো।
সাদেকুর রহমান সাদেক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গ্রহনযোগ্য কমিটি আমাদের উপহার দিয়েছেন। আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি সভা, সমাবেশ সফলভাবে সম্পন্ন করবো। সকলে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যাবো।
এর পূর্বে কেন্দ্রীয় কমিটি ঘোষনা করায় একটি আনন্দ র‌্যালি জেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে বের হয়ে চাঁনমারি গোল চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ র‌্যালিতে সোনারগাঁ, রুপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, ফতুল্লা থেকে বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী যোগদান করে।

Related Articles

Back to top button