খেলাধুলাজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম যোগদান উপলক্ষে শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনদের সাথে পরিচিতি ও মতবিনিময়  করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম’কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে থানা চত্বরে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুলিশ বাহিনীর সেবা ও আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

Related Articles

Back to top button