তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে প্রতিহত করা হবে – ইয়াসিন মুরাদ

খবর নারায়ণগঞ্জ.কম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীকাল ১লা জুলাই। কিছু গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন মাথা চাড়া দিতে চায়। আমরা মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারন করে রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা নারায়ণগঞ্জ মহানগরে কর্মসূচী পালন করবেন যদি গুপ্তরা সরকারের বিরুদ্ধে আস্ফালন দেখানোর চেষ্টা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যেভাবে পতিত স্বৈরাচারকে ৫ আগষ্ট এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি: ঠিক তেমনি নিষিদ্ধ সংগঠনকে আমরা প্রতিহত করবো। নিষিদ্ধ সংগঠনকে আমরা বলতে চাই তোমরা এ দেশ থেকে বার বার বিতাড়িত হয়েছো কিন্তু এবার চূড়ান্ত খেলায় পড়ে গেছো। তোমাদের নেত্রী বলেছে এ বছর যেকোন সময় সে আসবে, আমরা তাঁকে স্বাগত জানাই। আপনি আসুন এবং আইনের মাধ্যমে সকল কিছু প্রতিহত করুন। কিন্তু আমাদের মানবিক প্রধানমন্ত্রী যিনি একটি সুন্দর রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যদি তাঁর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আপনি দিল্লি কেনো যেখানেই থাকুন না কেনো আপনাকে প্রতিহত করা হবে।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল খানপুর হাসপাতাল সড়ক থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজেদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত হাজারো নেতাকর্মী।

Related Articles

Back to top button