তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউড় আখড়া মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বীরা প্রথমেই তাঁকে ধন্যবাদ জানান জিউস পুকুরটি পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য। এছাড়াও তারা নারায়ণগঞ্জে একটি মডেল মন্দির তৈরি করে দেয়ার আহ্বান জানান।
এসময় নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এখানে একক কোন ধর্মের মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় নি। আমি যে দ্বায়িত্ব পেয়েছি সেটা আমার ক্ষমতা নয় আমার দ্বায়িত্ব। সেই দ্বায়িত্ব আমি সবসময় পালনের চেষ্টা করি। গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে পরিস্থিতি ছিলো যদি এখনো সেই অবস্থা থাকে তাহলে তাদের আর আমাদের মাঝে কোন পার্থক্য রইলোনা সুতরাং আমাদেরকে পার্থক্য সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, সবার ওপরে মানবতা। আমি সেই মানব ধর্মকে লালন করি। আমার কাছে সকলেই সমান আচরণ পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ থেকে সকল ধরনের সাম্প্রদায়িকতা দূর করতে চান। নারায়ণগঞ্জে কোন সন্ত্রাসী কর্মকান্ড চলবেনা। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিউস পুকুরের বিষয়ে যে কথা উঠেছে আমি আপনাদের বলতে চাই আমি এটাকে এমনভাবে তৈরি করতে চাই যাতে করে এখানে একটি ধর্মীয় পর্যটন শিল্পে পরিণত হয়। আপনাদের সকলের সহযোগীতায় এটা করা সম্ভব। সকলের সহযোগীতা পেলেই আমি আপনাদের নিয়ে একটি সুন্দর পরিবেশ এখানে গড়ে তুলতে পারবো।
আলোচনা সভায় লক্ষ্মী-নারায়ণ জিউড় আখড়া মন্দির কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশিল সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, হিন্দু কল্যাণ ট্রাষ্ট্রের সাবেক ট্রাষ্টী পরিতোষ কান্তি সাহা, ব্যবসায়ী ও সমাজসেবক সরোজ কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি সাংবাদিক শংকর কুমার সাহা, বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button