খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে পাইকপাড়া হারালো ইয়ুথ এনার্জেটিক সোসাইটিকে

খবর নারায়ণগঞ্জ.কম :
মঙ্গলবার (১৮ অক্টোবর) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১২তম দিনের খেলায় পাইকপাড়া ক্রিকেট একাডেমী ৩ উইকেটে ইয়ুথ এনার্জেটিক সোসাইটিকে পরাজিত করেছে। সকালে টস জিতে পাইকপাড়া ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করতে পাঠায় ইয়ুথ এনার্জেটিক সোসাইটকে। খেলার ৩৪.৩ ওভারে বৃষ্টি নামায় বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টি থামার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে। ৪০ ওভারে ইয়ুথ এনার্জেটি সোসাইটি ১৩১ রান তোলে ৭ উইকেট হারিয়ে। সিয়াম ভালই খেলছিলেন। হঠাৎ ছন্দপতন। ক্যাচ দিয়ে ফিরেন সিয়াম ৩৪ রানে। সুকান্ত করেন ১৩ রান। আহাদ এশা ফিরেন ২৩ রানে, শুভ করেন ১২ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ১৮ রান। হৃদয় পান ৩ উইকেট। জবাবে পাইকপাড়া ক্রিকেট একাডেমীর ছেলেরাও আউট হবার মিছিলে যোগ দেন। অবিচল ছিলেন মুজাহিদুল ইসলাম রানা। তার দৃঢ়তায় দলটি জয়ের দেখা পায়। রানা করেন ৩১ রান, ওপেনার সৈকত ফিরেন ২৬ রানে। বিপুল তিনবার জীবন পেয়েও ফিরেন ৩০ রানে।
সংক্ষিপ্ত স্কোর – ইয়ুথ এনার্জেটিক সোসাইটি ১৩১/৭ (৪০ ওভার) সিয়াম-৩৪, এশা-২৩, সুকান্ত-১৩, শুভ-১৮, অতিরিক্ত-১৮। হৃদয়-৩/৩৪।
পাইকপাড়া ক্রিকেট একাডেমী – ১৩২/৭ (৩৬.৪ ওভার) মুজাহিদুল ইসলাম রানা-৩১, সৈকত-২৬, বিপুল হাসান-৩০, অতিরিক্ত-২১। রেদুওয়ান-২৮

Related Articles

Back to top button