জাতীয়তাজা খবররাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশাল মিছিল নিয়ে পল্টনের শ্রমিক সমাবেশে চনপাড়া ইউনিয়ন যুবদলের যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
​মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশাল শোডাউন দিয়েছে রূপগঞ্জের চনপাড় ইউনিয়ন যুবদল। শুক্রবার বিকেলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষে আয়োজিত এই মহাসমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে তারা যোগদান করেন।

​দুপুরের পর থেকেই চনপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে পল্টন মোড়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় “শ্রমিক-জনতা ঐক্য গড়ো”, “মে দিবসের ডাক, সফল হোক সফল হোক” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা। চনপাড়া ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন হয়ে মূল সমাবেশস্থলে গিয়ে পৌঁছায়।

​সমাবেশে যোগদানের পর চনপাড়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন,আজকের এই মে দিবস কেবল উৎসবের দিন নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অঙ্গীকার করার দিন। কায়েতপাড়া ইউনিয়ন যুবদল সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছে এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে প্রস্তুত।

​পল্টন এলাকায় শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর ও প্রতিবাদী পরিবেশ তৈরি হয়। চনপাড়া ইউনিয়ন যুবদলের এই সুশৃঙ্খল ও বিশাল অংশগ্রহণ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,চানপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেওয়ান মনির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদ রফিক, ৯ নং ওয়ার্ড যুবদলের রানা সহ সিনিয়র নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button