জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে ১৭ বস্তা অবৈধ সার জব্দ

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ব্যাটারী চালিত ভ্যান গাড়ীতে করে সার নেয়ার সময় ১৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বস্তা সার জব্দ করা হয়। (৭ সেপ্টেম্বর রবিবার) দুপুরে এসব সার জব্দ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপার পাড়া বাজারে ব্যাটারী চালিত ভ্যান গাড়ি করে নেয়ার সময় এ সার জব্দ করা হয়। এসব সার কোথায় থেকে এসেছে এবং তার তার ডিলারকে তা জানা যায়নি ।
এসময় ৫ বস্তা ইউরিয়া ৮বস্তা টিএসপি ৪ বস্তা এমওপি সার বিক্রির উদ্দেশে নেয়া হয় যাহা সার ব্যবস্থাপনা আইনে সর্ম্পূণ পরিপন্থী। পরে এসব সার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্ব পর্যন্ত সময়ে উপজেলা কৃষি অধিদপ্তরের কাছে জিম্মা রাখা হয়।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করা হবে।

