আড়াইহাজার থানাতাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আড়াইহাজারে মনোনয়ন প্রত্যাশীদের উদ্যাগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আঙ্গুর,মাহমুদুর রহমান সুমন,পারভীন আক্তার,নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে আলোচনাস ভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আঙ্গুর,মাহমুদুর রহমান সুমন,পারভীন আক্তার,নুরুল ইসলাম নুরুর উদ্যোগে আড়াইহাজার বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও কল্যাণ কামনাও করা হয় মোনাজাতে।

এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button