তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
তারেক রহমানের ৩১ দফায় দেশের প্রতিটি সেক্টরের মানুষের কথা বলা হয়েছে – সোহেল
খবর নারায়ণগঞ্জ.কম : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে জহির আহমেদ সোহেল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়া হয়।
মিশনপাড়া লিফলেট বিতরণ শুরু হয়। এর পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তল্লা ছোট মসজিদ, বিবি মরিয়ম স্কুল, খানপুর বৌ বাজার, উত্তর চাষাড়া, বরফ কল, তল্লা নতুন রাস্তা,ডন চেম্বার, রামবাবুর পুকুরপাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে চায়ের দোকানে দোকানে বসে সাধারণ মানুষের সাথে চায়ের আড্ডায় ধানের শীষ আগামীতে জয়ী হলে দেশ গড়ার লক্ষে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেগুলো জনগণের কাছে উপস্থাপন করা হয়।
এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত হয়ে ধানের শীষে ভোট চাই স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে পুরো ১১নং ওয়ার্ড। লিফলেট বিতরণের করেন আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল সহ বিএনপি নেতাকর্মীরা।
এ সময় জহির আহম্মেদ সোহেল বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তারেক রহমানের ৩১ দফায় দেশের প্রতিটি সেক্টরের মানুষের কথা বলা হয়েছে। আমরা রাষ্ট্র মেরামতের এই ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে কাজ করছি। ইতিমধ্যে সদর-বন্দরের বিভিন্নস্থানের জনগণের হাতে ৩১ দফা পৌঁছে দিতে আমরা নিরলস ভাবে কাজ কারে যাচ্ছি আমাদের এই কার্যক্রম অব্যহৃত থাকবে।
