তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মিথ্যা সংবাদ প্রকাশ ও নরসিংপুরের নাম পরিবর্তন চেষ্টাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খবর নারায়ণগঞ্জ.কম :
আলমগীরের দেওয়া মিথ্যা, বানোয়াট এবং মসজিদে হামলা ও আদর্শনগর নরসিংপুর (কাশীপুর) নাম পরিবর্তন সহ যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আদর্শনগর জামে মসজিদের সভাপতি সাইদুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান লিখিত বক্তব্যে জানান, বিগত কয়েকদিন যাবৎ একটি কুচক্রী মহল আমার ও মসজিদ কমিটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে আসছে। জান্নাতুল বাকী মসজিদটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের দোসর, চিহ্নিত খুনি, সন্ত্রাসী, ভূমিদস্যু মনির ও শহিদ গংরা নিয়ন্ত্রনে নিয়ে নেয়। মসজিদের দাতা ও মোতাওয়াল্লী হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে নানা ভাবে নাজেহাল করতো। পরে ২০২০ সালে মসজিদটি আওয়ামী লীগের লোকজন অন্যত্র স্থানান্তর করে, এতে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ৫ আগস্ট পরবর্তী আমরা মসজিদের ৫ম তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলায় উন্নিত করি। কিন্তু কিছুদিন আগে আলমগীর, শহিদ, মনির, ইশহাক গংরা শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদে হামলা চালিয় ব্যাপক ক্ষতি করে। যার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, এ হামলার মূল কারন হচ্ছে অত্র এলাকাটি চরকাশীপুর নামকরণ করা হলে আদর্শনগর জামে মসজিদ, পঞ্চায়েত, কামাল বাজার সহ সকল কিছু তাদের নিয়ন্ত্রনে চলে যাবে। ইতিমধ্যে তারা বাড়ির নেম প্লেট পরিবর্তন ও দোকানের সাইনবোর্ডে পশ্চিম চরকাশীপুর নাম লিখেছে, যা কিনা অপরাধের শামিল। তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে এবং পশ্চিম চরকাশীপুর নামে সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আলমগীর গংরা কিসের ভিত্তিতে সীমানা নির্ধারণ করে স্বাগতম চরকাশীপুর লাগিয়ে দিয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উল্লখ্য, আলমগীর কাশীপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক এবং সে চারটা অফিস পরিচালনা করে। ইশহাক বৈষম্য বিরোধী মামলার ১০৩নং আসামী। যা কিনা ২০২৪ সালের ৭ অক্টোবর মামলাটি করা হয়েছে।

Related Articles

Back to top button