জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিসম্পাদকের পছন্দ

শেরপুর-৩ আসনে নৌকার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীবরদী পৌর শহরে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে মুন্সিপাড়া মহল্লায় পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম বুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
এসময় শতাধিক মহিলা ভোটার উপস্থিত ছিলেন। এছাড়া গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা, সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকব্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী । পরে পৌর শহরের পশ্চিম বাজার ডাক বাংলো রোডে, বাহার বাজার, শেখদি মোড় ও গিলাগাছা বাজারে নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়। এছাড়া, গত রাতে শ্রীবরদী পৌর শহরে শ্রীবরদী উপজেলা প্রধান নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে।

Related Articles

Back to top button