তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: শিশু, কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে সচেতনতা বাড়াতে বন্দরে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ডায়ালগের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় মে-জুন ২০২৬ মেয়াদে Community Engagement and Social Behavior Change [CE-SBC] activities on Alternative Learning Pathways and empowerment of adolescents issues বিষয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবদুল জলিল।

মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, “প্রচলিত শিক্ষার বাইরে বিকল্প শিক্ষাপথ কিশোর-কিশোরীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে তারা যেন আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হয়ে ওঠে, সে লক্ষ্যেই এই কার্যক্রম। পরিবার ও সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে।”

ডায়ালগে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কিশোর বয়সে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং কিশোরীদের ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা ও আয়োজন করেন। তিনি বলেন, “ইউনিসেফের সহায়তায় আমরা মাঠ পর্যায়ে সচেতনতা বাড়িয়ে কিশোর-কিশোরীদের বিকল্প শিক্ষা ও ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে কাজ করছি।”

Related Articles

Back to top button