তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফল চাষ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে’: ডিসি মো:রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম: করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মেলায় দেশীয় জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের কোনো বিকল্প নেই। আমাদের এখন ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং অপচয় রোধ হবে।”

দিনব্যাপী এ আয়োজনে কৃষক, ফল ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Related Articles

Back to top button