তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলম।

বুধবার (২৮ জুন ২০২৬) নগর ভবনের স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ভিটামিন এ শিশুর মেধা বিকাশ,বিকলাঙ্গ সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button