জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকি ও সূর্বণ জয়ন্তী উদযাপিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সুবর্ণ জয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) উপজেলা জাসদের আয়োজনে সকাল ১০ টায় তারাগঞ্জ দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা জাসদের নেতৃবৃন্দ।
পরে র্যালী শেষে দলীয় কার্যালয়ে জাসদের যুগ্ম সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় ও জাসদ নেতা মোস্তফা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ-সভাপতি সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জাসদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

