তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কারা মুক্ত হয়ে বিএনপি সরকার ও বিচার বিভাগের প্রশংসা করেছেন আইভি

খবর নারায়ণগঞ্জ.কম : দীর্ঘ ১৩ মাস পর কারাগার থেকে মুক্ত হয়েছেন আওয়ামী হয়েছেন আওয়ামী লীগ নেত্রী ডাঃ সেলিনা হায়াত আইভী। কারাগার মুক্ত হয়ে গণমাধ্যমে দেয়া তাঁর বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এতে রাজনীতির অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি হবে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বক্তব্যে তিনি বিএনপি সরকার ও বিচার বিভাগের প্রশংসা করে মানবিক গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বক্তব্যের ফলে দলের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড় উঠেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হলে আইভীকে এর করা মাশুল দিতে হবে বলেও জানিয়েছেন তারা।
আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, যে বিচার ব্যবস্থায় শেখ হাসিনাকে ফাঁসির রায় দেয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দেয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেল খাটছে সেই বিচার ব্যবস্থার প্রশংসা করে আইভী আওয়ামী লীগে থাকার যোগ্যতা হারিয়েছেন। তার এই বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি আওয়ামী লীগ ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
উল্লেখ্য, বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে বারোটায় নগরীর দেওয়া ভোগে অবস্থিত চুনকা কুটিরে নিজ বাসভবনে পৌঁছে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বেলা দশটায় তিনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ১২টি মামলা রয়েছে।

Related Articles

Back to top button