তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ওয়াল্টন গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
দেশের সর্বাধিক জনপ্রিয় ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স,হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এই শিল্পের পথিকৃৎ আলহাজ্ব এস.এম নজরুল ইসলাম এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াল্টন প্লাজা পাগলা শাখার উদ্যোগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর বাদ আসর পাগলাস্থ ওয়াল্টন প্লাজা শো রুমে ওয়াল্টন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এস এম নজরুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহান রাব্বুল আলামীন যেনো মরহুম নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন সেই প্রার্থনা করে দোয়া পরিচালনা করেন পাগলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি।
ওয়াল্টন প্লাজা পাগলা শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ নজরুল ইসলাম, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মোঃ জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

