তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লায় অগ্নিদগ্ধ সেই যুবকের মৃত্যু
ফতুল্লা প্রতিনিধি :
ফতুল্লায় বসতবাড়িতে গান রেকর্ডিংয়ের সময় রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ যুবক ভাবন মারা গেছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ভাবনের বন্ধু মাহিন চিকিৎসাধীন রয়েছেন।
ভাবনের চাচা সৈয়দ ওবায়েদ উল্লাহ বলেন, গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিস্ফোরণে ভাবন দগ্ধ হয়। শুক্রবার রাতে মারা যায়। এর আগে ৭ নভেম্বর দুপুরে কবি ও গায়ক এস এম শামীম চৌধুরীর বসতবাড়ির একটি কক্ষে গান রেকর্ডিংয়ের সময়ে বিস্ফোরণ ঘটে। এসময় এস.এম শামীম (৫৮), ছেলে ভাবন (২৮), ছেলের বন্ধু মাহিন (২৯), এস.এম শামীমের নাতি রাজ (৫) ও আরও একজন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ভাবন ও মাহিনকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল।


