দুইটি বিদেশী পিস্তল ও হেরোইন সহ গ্রেফতার ৩
খবর নারায়ণগঞ্জ.কম :
দুইটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
গত ২৩ জুলাই বিকেল সাড়ে পাঁচ টার দিকে রুপগঞ্জ থানার পুলিশের এক বিশেষ অভিযানে থানার চনপাড়া পূণঃবাসন কেন্দ্র ৯/৬নং ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসপি গোলাম মোস্তফা রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধৃত আসামী জয়নালের বসত বাড়ির সামনে কতিপয় সন্ত্রাসী অস্ত্র ও মাদক সহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় জয়নাল আবেদীন, কাউছার ও আলমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, প্রতারণা, বিস্ফোরক দ্রব্যসহ মাদকের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, চনপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী যত রকমের কার্যক্রম সংঘটিত হয় তা জয়নালের নেতৃত্বে হয়ে থাকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আমীর খসর, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
