যানজট নিরসন ও রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার মনিটরিংয়ে আবু আল ইউসুফ খান টিপু

খবর নারায়ণগঞ্জ.কম : নগরীর যানজট নিরসন ও পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় নারাযণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীর বিবি রোডের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন এবং নিতাইগঞ্জের পাইকারী বাজারের বিভিন্ন দ্রব্য মূল্যের সরকার নির্ধারিত সঠিক মূল্য তালিকা টানিয়ে ব্যাবসা পরিচালনার তাগিদ দিয়ে বাজার মনিটরং করা হয়।
নারাযণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এ সময় বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম মীর জুমলা সড়ক মুক্ত করে দেওয়া হবে। আমরা প্রথম রমজান থেকে মীর জুমলা সড়ক দখলমুক্ত রাখার চেষ্টা করেছি। আমরা এই সড়কে কোন কাচা মালের দোকান বসতে দেইনা। যারা বসে তাদেরকে অনুরোধ করছি রাস্তা না বসার জন্য এখানে গাড়ী চলাচল করবে মানুষ যাতায়াত করবে। এই সড়কে কান ধেেনর যানজট সৃষ্টি হবে না। যনজট মুক্ত থাকলে নারায়ণগঞ্জবাসী এবং রোজাদার উপকৃত হবে। শহরের প্রতিটি পয়েন্টে যেন গাড়িগুলো যানজটের সৃষ্টি না হয় সেই জন্য আমরা মহানগর বিএনপি রাস্তায় আছি এবং থাকবো।
এ ছাড়া শহরের নিতাইগঞ্জ পাইকারী বাজার মনিটরিং করে তিনি আরো বলেন, আমরা আমাদেও রাজনৈতিক গুরু তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দব্যগুলো যেন সহনয়ি পর্যায়ে থাকে সেই লক্ষে আমরা বাজার ঘুওে মনিটরিং করছি। তারা যেন তাদেও মূল্য তালিকা টানিয়ে রাখেন এবং এই পবিত্র রমজান মাসে রোজাদেও কোন ধরনের কোন কষ্ট না পায়। আমরা এই রোজার মাসে তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে সকল ব্যাবসাযীদের সহযোগিতা চাই। তারেক রহমানের নির্দেশে আমরা এই রোজার মাসে মনিটরিং করছি। ঈদ পর্যন্ত দ্রব্যমূল্য সহনীয় পর্য়ায়ে রাখবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সবেক যুগ্ন আহবায়ক সরকার আলম, আক্তার হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল আরিফ সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দগণ।

