তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীাল মশাল মিছিল

প্রেস বিজ্ঞপ্তি:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত তথাকথিত “এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড” একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এই চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। চুক্তির বিভিন্ন ধারার মাধ্যমে যুক্তরাষ্ট্রের একতরফা সুবিধা নিশ্চিত করা হচ্ছে এবং বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করার পথ তৈরি করা হচ্ছে। এর ফলে দেশীয় শিল্প ও কৃষি ধ্বংসের মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হবে।
