তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চাষাঢ়ায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু, এনসিপি নেতা শওকত আলীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
