তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

আমার কর্মেই নমিনেশন আসবে – এমপি খোকা

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ের এমপি ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, বিগত ১০ বছর ধরে সোনারগাঁয়ে প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ কালভাটসহ অসংখ্য কাজ করেছি। সাধারণ মানুষের সাথে মিশে তাদের দু:খ দুর্দশা লাগবের চেষ্টা করছি। কখনো নিজেকে অন্যায়ে জড়াইনি। সোনারগাঁয়ের কোন মানুষ বলতে পারবেনা আমি অন্যায় ভাবে কারো হক নষ্ট করেছি। বাপ-দাদার ভিটাবাড়ি বিক্রি করে মানুষের কল্যানের চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমার কর্ম ভালো হলে আল্লাই আমার নমিনেশন পাইয়ে দিবেন। সে জন্য আমি চিন্তা করি না। আজ ৭ নভেম্বর বিকেলে সনমান্দী ইউনিয়ন জাতীয় পাটির উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা পাটির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত। এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মো.মনির হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মো.মোতালিব ভূইয়া, নোয়াগাও ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সাধারণ সম্পাদক সাকিব হাসান জয়সহ জামপুর, নোয়াগাঁও, সনমান্দী বারদী ইউনিয়নের ইউপি সদস্য গন।

Related Articles

Back to top button