তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন শীলের মনোনয়ন পত্র এবং নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাধারণ সদস্যদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাইয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধি ২৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান সকলের কাগজপত্র বৈধ বলে ঘোষনা করেন।
মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেলেন যারা, ১নং ওয়ার্ডে আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মুজবিুর রহমান , সায়েম রেজা, ২নং ওয়ার্ডে আমিন উল্লাহ রতন, রাসেল শিকদার, মো রুহুল আমিন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন, মাছুম আহম্মেদ, মোস্তফা হোসেন চৌধুরী, আরিফুর ইসলাম আলী নূর, ৩নং ওয়ার্ডে ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, শেখ এনামুল আলম বিদ্যুৎ, আবু নাইম, ৪নং ওয়ার্ডে মিয়া মোঃ আলাউদ্দিন, ৫নং ওয়ার্ডে আনছার আলী, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে সাদিয়া আফরিন, আছিয়া খানম সুমি, নাছরিন আক্তার, ২নং ওয়ার্ডে এড. নূর জাহান, কোহিনূর ইসলাম, হাওয়া বেগম, সীমা রানী পাল, শাহিদা মোশাররফ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ  জেলা পরিষদ নির্বাচন-২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। আপিলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এছাড়াও প্রতীক বরাদ্দ ২৬  সেপ্টেম্বর।

Related Articles

Back to top button