তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দোয়া, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ই জুন) বাদ আছর নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা, অটোটেম্পো মিশুক ও বেবী ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হাসান। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

