তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে – শিখন সরকার 

খবর নারায়ণগঞ্জ.কম: ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে নগরীতে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার ২০জুন বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার বলেন, একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা আমাদের ভগবান শ্রী রাম এর ছবিতে বিভিন্ন আপত্তিকর বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অবমাননা করছে। তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের বর্তমান সরকারকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় শতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বর্তমান সরকারও সনাতন ধর্মবালম্বীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের নারায়ণগঞ্জের এমন কিছু ঘটেনি। সে সময় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য আবু আল ইউসুফ খান টিপু আমাদের পাশে দাঁড়িয়েছেন। পর্যায়ক্রমে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামের নেতারাও আমাদের পাশে ছিলেন। আমাদের আশ্বাস্ত করেছেন। বিগত দিনে আমরা দূর্গা পূজা সহ সকল ধর্মীয় উৎসব পালন করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের ধর্মীয় উৎসব গুলো পালন করতে চাই। কিছু মানুষের কাছে আমরা আমাদের মধ্যকার ধর্মীয় সম্প্রতি নষ্ট হতে দিতে চাইনা। তাই সরকারের কাছে আমাদের আবেদন যারা শ্রী রামচন্দ্রকে অবমাননা করছেন, রামের প্রতিমা ভাঙার হুমকি দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহ সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

Related Articles

Back to top button