তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে তীব্র যানজট নিরসন, ভারী যানবাহন চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা এবং নির্মাণকাজ চলাকালীন সময়ে সু-সংগঠিত ট্রাফিক ব্যবস্থাপনার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এনায়েতনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় পঞ্চবটি চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ সোহেল আরমান।
মানববন্ধনে প্রধান অতিথি বলেন, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন ধরে তীব্র যানজট এ অঞ্চলের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ভারী যানবাহনের অবাধ চলাচল এবং নির্মাণকাজের জন্য সড়কের সংকীর্ণতা যানজটের প্রধান কারণ। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি অবিলম্বে ভারী যানবাহনের জন্য বিকল্প পথ নির্মাণ, নির্মাণকাজের সময় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি এবং সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান।
 বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, “যানজটের কারণে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। সরকারের উচিত জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি উত্থাপন করছি এবং আশা করি প্রশাসন এ বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেবে।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
সকলের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Articles

Back to top button