তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ
প্রেস বিজ্ঞপ্তি :
জনস্বার্থে এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আগামীকাল ১২ জানুয়ারি ২০২৬ইং সোমবার বেলা ১২:০০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হবে।
রবিবার এক বিবৃতিতে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সরকারি গ্যাসের লাইন সংযোগ বন্ধ থাকায় অনেক বাড়ীতে এবং বিভিন্ন দোকান হোটেলে এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না-বান্না করা হয়। কিন্তু এর মূল্য বৃদ্ধিতে গ্রাহকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো, লক্ষ লক্ষ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে গ্রাহকদের বৈধ উপায়ে গ্যাস সংযোগের ব্যবস্থা করুন। পাশাপাশি এলপিজি গ্যাসের ন্যায্য মূল্য নির্ধারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।
