তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

খবর নারায়ণগঞ্জ.কম: যুক্তির সমীরণে, প্রাচ্যের ডান্ডি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব’ এর সেমিফাইনাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা যুক্তির লড়াইয়ে অংশ নেয়। রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ওঠা প্রতিষ্ঠানগুলো আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে ফাইনালে মুখোমুখি হবে।

প্রাথমিক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০ নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪ নং কুতুব আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিভাগের ফাইনালে লড়বে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।

৮ দিনব্যাপী এই বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস’। আয়োজকরা জানান, ক্ষুদে বিতার্কিকদের যুক্তির চর্চার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ার ধারণা ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

বিতর্ক উৎসব উপলক্ষে এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাসের বার্তা তাদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে পড়বে।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিফাইনাল পর্বে ছিল তুমুল যুক্তিতর্ক। ফাইনাল ঘিরে ইতোমধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

Related Articles

Back to top button