তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাতৃভাষা দিবসে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানালো পূজা উদযাপন পরিষদ

খবর নারায়ণগঞ্জ.কম :

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একুশের প্রভাত ফেরীতে অংশ নেয়। এরপর  চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, সহ-সভাপতি প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি হিমাদ্রী সাহা হিমু, যুগ্মসম্পাদক শংকর কুমার রায়, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যমল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রচার সম্পাদক তারক দাস, সহ-প্রচার সম্পাদক তপন গোপ সাধু, ১৪নং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ সাহা, সাংস্কৃতিক সম্পাদক ভজন সাহা, সদস্য বিশ্বজিৎ ঘোষ, সুজন দাস, প্রান কৃষ্ণ ভৌমিক, পরশ হাজরা, শ্যামল শর্মা যোগিন্ড দাস প্রমুখ।

Related Articles

Back to top button